Amader Desh

সাকিব-মোস্তাফিজ-সৌম্যরা ফিরলেন, আফিফ-পারভেজরা বাদ
জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে শেষ দুই ম্যাচের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুই ম্যাচের জন্য দলে ফিরেছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দল থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ও আফিফ হোসেন আর পেসার শরীফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

জাতীয় দলের হয়ে ১টি টি-টোয়েন্টি খেলা ওপেনার পারভেজ চলতি সিরিজে একটি ম্যাচেও দলে সুযোগ পাননি। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে সর্বশেষ জাতীয় দলে খেলা আফিফকেও বসে থাকতে হয়েছে এই সিরিজে। সাকিব সিরিজের প্রথম তিন ম্যাচে না খেলায় ধারণা করা হয়েছিল, মিডল অর্ডারে আফিফকে দেখা যেতে পারে। শেখ জামালের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার কারণে সিরিজে প্রথম তিন ম্যাচে খেলেননি সাকিব। পেসার শরীফুল ইসলাম জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে প্রথম দুই ম্যাচে খেলেছেন। এমন আহামরি কোনো পারফরম্যান্স (১/২৬, ০/৩৭) তাঁর ছিল না।

শেষ দুই ম্যাচে দলে তিনটি পরিবর্তন নিয়ে কথা বলেছেন বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক। বিসিবির ভিডিওবার্তায় শরীফুলকে বিশ্রাম দেওয়া নিয়ে রাজ্জাক বলেছেন, ‘শরীফুলকে বিশ্রাম দেওয়া হয়েছে পরিবারকে সময় দেওয়ার জন্য।’

গত ১ মে আইপিএলে নিজের শেষ ম্যাচটা খেলে বাংলাদেশে ফেরেন মোস্তাফিজ। ৩ মে থেকে শুরু হওয়া জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে খেলেননি এই পেসার। তাঁর ব্যাপারেও একই ব্যাখ্যা দিয়েছেন রাজ্জাক, ‘সে যখন ভারত থেকে এসেছে, তার সঙ্গে কথা বলেই ঠিক করা হয়েছে যে, পরিবারকে একটু সময় দেওয়ার দরকার আছে। অনেক দিন ধরেই ক্রিকেটের মধ্যে রয়েছে।’

সৌম্যর অন্তর্ভুক্তি ও পারভেজের বাদ পড়া প্রসঙ্গে রাজ্জাকের ব্যাখ্যা, ‘সৌম্য সরকার ও পারভেজ ইমনের ব্যাপারটা যেটা, সৌম্য যেহেতু চোটে ছিল, ও এখন খেলার জন্য ফিট হয়েছে। আমরা চাই ওকে ম্যাচ পরিস্থিতিতে দেখতে, ও কী অবস্থায় আছে তা বুঝতে। এ জন্য পরিবর্তনটা করা। যদিও পারভেজ কোনো ম্যাচ পায়নি। তবে ও আমাদের টি-টোয়েন্টি সিস্টেমের মধ্যেই আছে।’

সাকিবের দলে ফেরা নিয়ে রাজ্জাক বলেছেন, ‘স্বাভাবিকভাবেই সাকিব তো ছুটিতে ছিল। ছুটি থেকে আসার পর প্রিমিয়ার লিগ খেলেছে এবং আমাদের চিন্তাতেই ছিল, বিশ্বকাপ খেলার আগে কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলবে। শেষ দুটি টি-টোয়েন্টির জন্য আমরা ওকে আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম।’

সাকিবকে জায়গা ছাড়তে আফিফের বাদ পড়া প্রসঙ্গে রাজ্জাকের ব্যাখ্যা, ‘আফিফের ক্ষেত্রেও একই জিনিস, যারাই এই দলে আছে, সবাই কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে আছে। সিস্টেমের বাইরে কেউ না। যদিও হয়তো সবাইকে সব সময় সুযোগ দেওয়া সম্ভব হয় না, দলের কম্বিনেশনের কারণে।”

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। শুক্রবার চতুর্থ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি রোববার শুরু হবে সকাল ১০টায়।

এই দুই ম্যাচের টিকিট পাওয়া যাবে অনলাইনেও। এ ছাড়া মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। ম্যাচের দুই দিন আগে, আগের দিন এবং ম্যাচের দিন সেখানে টিকিট পাওয়া যাবে। অনলাইনে কেনা টিকিট সংগ্রহ করতে হবে শেরেবাংলা স্টেডিয়ামে এক নম্বর গেটের পাশে টিকিট কাউন্টারে।

শেরেবাংলা স্টেডিয়ামে এই দুই ম্যাচের জন্য গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের দাম ১৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম ১০০০ টাকা। ক্লাব হাউজ ৫০০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ৩০০ টাকা এবং পূর্ব গ্যালারি ২০০ টাকা।

বাংলাদেশ দল:

নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

The post সাকিব-মোস্তাফিজ-সৌম্যরা ফিরলেন, আফিফ-পারভেজরা বাদ appeared first on Amader Desh.

‘অ্যানাদার লাভ’: বিক্ষোভকারীরা এ গানটি কেন গাইছে
ব্রিটিশ সংগীতশিল্পী টম ওডেলের নাম আপনি নাও শুনতে পারেন। কিন্তু এক যুগ আগে মুক্তি পাওয়া তাঁর একটি গান আপনার সামাজিক মাধ্যমের ফিডে অবশ্যই ভেসে উঠেছে। গানটি হলো ২০১২ সালের ওডেলের এক্সটেনডেড প্লে বা ইপি ‘সংস ফ্রম অ্যানাদার লাভ’। সে সময় বিশ্ববাজারে কোনো ছাপই ফেলতে পারেনি গানটি। ঠিক এক দশক পর একেবারেই পাল্টে যায় চিত্র।

১৭ জুন, ২০২২। এমা নামের এক টিকটক ব্যবহারকারী যার অ্যাকাউন্ট ওডেলকে সমর্পিত, একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি ছিল ওডেলের ইউরোপীয় ট্যুরের, যেখানে তিনি মঞ্চে পিয়ানো বাজাচ্ছেন আর দর্শকেরা সমস্বরে গাইছেন ‘অ্যানাদার লাভ’-এর এই পঙ্‌ক্তিগুলো—

এবং কেউ যদি তোমাকে আঘাত দেয়, আমি লড়তে চাই
কিন্তু আমার হাত ভেঙে দেওয়া হয়েছে বার বার
তাই আমি কণ্ঠ চালাব, দেখাব ধৃষ্টতা
শব্দেরা, সব সময় তারা জেতে, কিন্তু জানি আমি হারব
এবং আমি গান গাইব যা শুধু আমাদের
কিন্তু আমি গাইব আরেকটি হৃদয়ের প্রতি
এবং আমি কাঁদতে চাই, শিখতে চাই ভালোবাসতে
কিন্তু আমার সমস্ত অশ্রু খরচ হয়ে গেছে
আরেকটি ভালোবাসায়, আরেকটি ভালোবাসায়
কিন্তু আমার সমস্ত অশ্রু খরচ হয়ে গেছে
আরেকটি ভালোবাসায়, আরেকটি ভালোবাসায়

এমার এই ভিডিওটি টিকটকে ব্যাপক ভাইরাল হয়। আর তাতেই আগস্টের মধ্যেই গান শোনার সাইট স্পটিফাইয়ে ১ বিলিয়ন স্ট্রিমের মাইলফলক অর্জন করে ‘অ্যানাদার লাভ’। কয়েক মাস পরই বছর শেষের সংগীত তালিকায় অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডে শীর্ষ দশে উঠে আসে গানটি। ইউটিউবে ৯৪ কোটি বারের বেশি দেখা হয়েছে এই গানের মিউজিক ভিডিও। কিন্তু এই গানের হঠাৎ এত জনপ্রিয় হয়ে ওঠার পেছনের কারণ কী?

২০২২ সাল। হিজাব নীতি ভঙ্গ করার অপরাধে ইরানি নীতি পুলিশের নির্যাতনে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। ইরানে নারী স্বাধীনতার সমর্থনে টিকটকে চুল কেটে ভিডিও পোস্ট করতে শুরু করেন নারীরা। ভাইরাল এই ট্রেন্ডের প্রতিটি ভিডিওর পেছনে বাজতে শোনা যায় একটাই গান-‘অ্যানাদার লাভ’।

‘এবং কেউ যদি তোমাকে আঘাত দেয়, আমি লড়তে চাই’-এটা আর প্রেমাস্পদের জন্য করুণ আর্তি নয়, হয়ে ওঠে অন্যায়ের বিরুদ্ধে হুংকার। বিশ্বজুড়ে অসংখ্য নারী ইরানের নারী আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে থাকেন এই গানের মাধ্যমে। ২০২২ সালের ২৬ সেপ্টেম্বরে জার্মানিতে একটি শোয়ে ‘অ্যানাদার লাভ’ গানটি ‘ইরানে বিক্ষোভরত সাহসী মানুষদের’ উৎসর্গ করেন ওডেল। বলেন, ‘আমরা হয়তো ইরান থেকে অনেক দূরে জার্মানির হ্যানোভারে রয়েছি, কিন্তু আমি মনে করি আমি এই কক্ষের উপস্থিত সবার পক্ষে এ কথা বলতে পারি যে মানবাধিকার ও নারী অধিকারের জন্য আন্দোলনরত সবার পাশে আমরা আছি।’

কেবল ইরানের নারী আন্দোলন নয়, ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধেও প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে ‘অ্যানাদার লাভ’। টিকটক, ফেসবুক, এক্স, ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে ইউক্রেন যুদ্ধের নানা ক্লিপের মন্তাজের নেপথ্যে বাজছে ‘এবং কেউ যদি তোমাকে আঘাত দেয়, আমি লড়তে চাই’। ইউক্রেনীয় তো বটেই বিভিন্ন দেশের মানুষ যুদ্ধবিরোধী অবস্থানের নজির হিসেবে এ গান গেয়ে টিকটকে ভিডিও পোস্ট করছেন। কিন্তু এই নিরীহ প্রেমের গানটি কী করে জেন জিদের প্রতিবাদ সংগীত হয়ে উঠল?

১৯৯৭ থেকে ২০১২ সালের মাঝামাঝি পর্যন্ত যাদের জন্ম, তারাই ‘জেন-জি’। জেন-জিদের বয়স এখন ১২ থেকে ২৭ বছরের মধ্যে। স্মার্ট ফোন পকেটে নিয়ে বড় হওয়া এই প্রজন্মের যোগাযোগ ও অভিব্যক্তি প্রকাশের ভাষা একটু অন্য রকমই। কাজেই তাদের প্রতিবাদের ধরনও ভিন্ন হওয়ারই কথা।

সংগীত সব সময়ই যুদ্ধ, সংঘাত ও সংকটে আশা ও সংহতির প্রতীক হয়ে ওঠে। কিন্তু সামাজিক মাধ্যমের দৌরাত্ম্যের এই সময়ে সংগীত কী ভূমিকা রাখছে? জনপ্রিয় সংগীত নিয়ে কাজ করা সাংবাদিক ও লেখক ব্র্যাড শ্রিবার ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে বলেন, সামাজিক মাধ্যমের কারণে জনপ্রিয় সংগীতশিল্পীদের হাতে এখন আগের চেয়ে অনেক বেশি সামাজিক-রাজনৈতিক ক্ষমতা রয়েছে। তিনি বলেন, তাঁরা এখন বিভিন্ন বিষয়ে, যেমন ইউক্রেনে যা ঘটছে, তা নিয়ে মানুষকে সচেতন করতে পারে। এবং এমন সব শিল্পীরা সাধারণভাবে যাদের কোনো রাজনৈতিক চেতনা থাকার কথা নয়।

শ্রিবার মূলত বলতে চাইছেন একটা সময় ছিল যখন নির্দিষ্ট কিছু শিল্পীর কাছ থেকেই রাজনৈতিক চেতনাসমৃদ্ধ সংগীত আশা করা হতো। যেমন মার্কিন শিল্পী বব ডিলান কিংবা নিনা সিমোন, ব্রিটিশ শিল্পী স্টিং কিংবা আইরিশ রক ব্র্যান্ড ইউটু, বাংলাদেশের আজম খান বা ফকির আলমগীরের কথাই ধরা যাক। কখনো গানের কথায় রাজপথে আগুন ঝরিয়েছেন, কখনো বৈষম্য ও বিভেদের যাতনার শীতল স্রোত বইয়েছেন মেরুদণ্ড দিয়ে। ক্ষমতাসীনের সরাসরি বিরুদ্ধাচরণ কিংবা বিপক্ষে যাওয়ার দায়ে অনেক গান নিষিদ্ধও হয়েছে। সুনির্দিষ্ট রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেই তাঁরা গান গেয়েছেন, শ্রোতাদের কাছে পৌঁছেছেন এবং যাঁরা তাঁদের অবস্থানের সঙ্গে সাযুজ্য বোধ করেছেন, তাঁদের কণ্ঠ হয়ে উঠেছেন।

তবে এখন পরিস্থিতি পাল্টে গেছে। স্মার্টফোন হাতে প্রতিটি মানুষের কাছে অভিব্যক্তি প্রকাশের জন্য টিকটকের মতো প্ল্যাটফর্ম রয়েছে, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার মতো হাতিয়ার রয়েছে। প্রতিবাদের ভাষা তাই হতে হবে সহজ ও অনুভূতিপ্রবণ, যা দ্রুত সর্বজনীন হয়ে উঠতে পারে। রাজনীতির জটিল মারপ্যাঁচ ছাপিয়ে তাই টম ওডেলের প্রেমের গান হয়ে ওঠে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার অস্তিত্বের জানান দেওয়ার সংগীত।

The post ‘অ্যানাদার লাভ’: বিক্ষোভকারীরা এ গানটি কেন গাইছে appeared first on Amader Desh.

উপজেলা নির্বাচন সামনে ‘চাচা-ভাতিজা’, পেছনে শাজাহান খান
ভোটের আগমুহূর্তেও চেয়ারম্যান প্রার্থী চাচা-ভাতিজার পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা চলছে মাদারীপুর সদর উপজেলায়। দুই প্রার্থীই আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি দেখানো ও ভোট কিনতে টাকা বিলানোর অভিযোগ করছেন। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্থানীয় সংসদ সদস্য শাজাহান খান৷

চেয়ারম্যান প্রার্থী ছেলের পক্ষে কৌশলে ও গোপনে প্রচারণার কাজ করছেন বলে অভিযোগ উঠেছে শাজাহান খানের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অন্তত ৩০টি অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী পাভেলুর রহমান ওরফে শফিক খান।

প্রথম ধাপে মাদারীপুর সদর উপজেলা পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল ৮ মে। আনারস প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন শাজাহান খানের ছেলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসিবুর রহমান খান। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী পাভেলুর রহমান খান (মোটরসাইকেল)। তিনি শাজাহান খানের চাচাতো ভাই ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, নিজের ছেলেকে প্রার্থী করে বেশ চাপে আছেন শাজাহান খান। কারণ দলের নির্দেশ অমান্য করে নিজের ছেলেকে প্রার্থী করেছেন, হেরে গেলে দলের শাস্তি আসতে পারে সেটা নিয়ে শঙ্কা আছে। অন্যদিকে ছেলের বিপরীতে প্রার্থী হওয়া ভাই পাভেলুর রহমান দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান। পাভেলুর প্রার্থী হিসেবে বেশ জনপ্রিয় ফলে ছেলের রাজনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করে শাজাহান খান অনেকটা মরিয়া হয়ে মাঠে নেমেছেন।

মাদারীপুর সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান ওবায়দুর রহমান খান। তিনি শাজাহান খানের আপন ছোট ভাই। এবারের নির্বাচনেও ওবায়দুর রহমান প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু নিজের ছেলেকে প্রার্থী করেন শাজাহান খান। পরে ওবায়দুর রহমান মনোনয়নপত্রই কেনেননি।

পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা

নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে থেকেই ছেলের পক্ষে কৌশলে ও গোপনে প্রচারণার কাজ করছেন শাজাহান খান। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকবার লিখিত অভিযোগ করেন চেয়ারম্যান প্রার্থী পাভেলুর রহমান। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শাজাহান খানকে সতর্ক করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চিঠিও দেওয়া হয়েছে। একই সঙ্গে শাজাহান খানকে নির্বাচনী সব কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়।

স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনেকে বলছেন, আচরণবিধি অনুযায়ী স্থানীয় সংসদ সদস্য কারও পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন না। দলও সংসদ সদস্যের স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে। কিন্তু সংসদ সদস্য শাজাহান খান স্থানীয় কর্মসূচির নামে প্রকাশ্যে ও গোপনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাঁরা এ-ও অভিযোগ করছেন, ভোটার, কর্মী, সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাড়িতে ডেকে এনে বা নিজে তাঁদের বাড়িতে গিয়ে নির্বাচনকে প্রভাবিত করছেন।

সর্বশেষ আজ মঙ্গলবার সকালে ও গতকাল সোমবার রাতে শাজাহান খানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন পাভেলুর রহমান। তিনি অভিযোগ করেছেন, আসিবুর রহমান ভোটারদের স্লিপের সঙ্গে ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত বিতরণ করছেন।

নির্বাচন কমিশনে দেওয়া গতকালের অভিযোগে পাভেলুর রহমান বলেন, শাজাহান খান তাঁর ছেলের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। তিনি তার বাড়ির ভেতরে প্রায় পাঁচ হাজার লোকের একত্রে বসার উপযোগী একটি প্যান্ডেল বানিয়েছেন। যেখানে উপজেলার বিভিন্ন অঞ্চলের নেতা-কর্মী, জনপ্রতিনিধি ও ভোটারদের নিজ বাড়িতে ডেকে ছেলে আসিবুর রহমান খানের পক্ষে নির্বাচনী প্রচার করে যাচ্ছেন।

তবে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শাজাহান খান প্রথম আলোকে বলেন, ‘আমি মাদারীপুরে থাকলেও আমার ছেলের নির্বাচনী কোনো প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছি না। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি মাদারীপুরের নিজ বাসায় স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের আলোচনা করি, তবে এটা নির্বাচনী কোনো বিষয় না।’

এর আগে ২৯ এপ্রিল সংবাদ সম্মেলন করে শাজাহান খানের বিরুদ্ধে ১৫টি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন পাভেলুর রহমান। তিনি অভিযোগ করেন, শাজাহান খান দীর্ঘদিন সংসদ সদস্য থাকায় এবং সাবেক মন্ত্রী হওয়ার কারণে অবৈধ সম্পদ ও বিত্তবৈভবের মালিক হয়েছেন। সেই কালোটাকা দিয়ে তিনি নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। ইতিমধ্যে টাকার প্রভাব খাটিয়ে স্থানীয় প্রশাসন, সন্ত্রাসী বাহিনী, কিশোর গ্যাং, ভূমিদস্যু, টেন্ডারবাজ, চাঁদাবাজদের নিয়ে নির্বাচনী ফলাফল নিজের পক্ষে নিতে চেষ্টা করছেন।

পাভেলুর রহমানের সংবাদ সম্মেলনের এক সপ্তাহ পর ৫ মে পাল্টা সংবাদ সম্মেলন করেন আসিবুর রহমান। তিনি চাচা পাভেলুর রহমান ও তাঁর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। আসিবুর রহমান অভিযোগ করেন, পাভেলুর রহমান নির্বাচনে প্রভাব খাটাতে সরকারি কর্মকর্তাদের কাজে লাগাচ্ছেন। ভোটারদের ভয়ভীতি দেখানো থেকে শুরু করে বিভিন্ন স্থানে ভোট কিনতে টাকা বিলাচ্ছেন। পরাজয় জেনে নির্বাচনের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাঁর চাচা সন্ত্রাসী কর্মকাণ্ড করার পাঁয়তারা করছেন।

দ্বন্দ্ব আরও প্রকাশ্যে এসেছে

একসময় ভাই শাজাহান খানের সঙ্গেই রাজনীতি করতেন পাভেলুর রহমান। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। পাভেলুর রহমান ২০১৮ সালের জাতীয় নির্বাচনে মাদারীপুর সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। দল থেকে শাজাহান খানকে মনোনয়ন দেওয়া হয়।

এরপর একবার কিছুদিনের জন্য দুই ভাই কাছাকাছি এসেছিলেন তবে গত কয়েক বছর ধরে বেশ দূরত্ব।ফলে একই পরিবারের অংশ হলেও পাভেলুর রহমান এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের অনুসারী হিসেবে পরিচিত।

স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন, স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বাহাউদ্দিন নাছিমের সঙ্গে শাজাহান খানের দ্বন্দ্ব রয়েছে। বাহাউদ্দিন নাছিমের অনুসারী হওয়ায় এখন জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সদর উপজেলা পরিষদ নির্বাচনে পাভেলুর রহমানকে সমর্থন দেওয়া হয়েছে। অন্যদিকে সদর উপজেলা আওয়ামী লীগের একাংশ আসিবুর রহমানকে সমর্থন দিয়ে প্রচারণা চালাচ্ছে। এতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বিভেদ প্রকাশ্যে এসেছে।

দলের নেতা-কর্মীরা বলছেন, প্রকাশ্যে আসিবুর আর পাভেলুরের লড়াই হচ্ছে। কিন্তু আসলে লড়াই চলছে শাজাহান খান আর বাহাউদ্দিন নাছিমের অনুসারীদের মধ্যে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা প্রথম আলোকে বলেন, শাজাহান খান দলীয় সিদ্ধান্ত মানছেন না। আচরণবিধিরও তোয়াক্কা করছেন না। শাজাহান খান তাঁর ক্ষমতার প্রভাবে সবকিছু নিজের করে নিতে চান। তাঁর এমন কর্মকাণ্ডে আমরা আওয়ামী লীগ বিব্রত।

ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে শঙ্কা

মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ২৮৩ দশমিক ১৪ কিলোমিটার আয়তনের সদর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ২২ হাজার ৪২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৬ হাজার, নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৪২১। আর পাঁচজন আছেন অন্যান্য ভোটার।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলার মোট ১১৭টি ভোটকেন্দ্রের সবগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন। চেয়ারম্যান পদের দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে কালোটাকা ও পেশিশক্তি প্রদর্শনীর অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ভোটারদের মনে ভোটের দিন কী পরিস্থিতি দাঁড়ায় তা নিয়ে শঙ্কা রয়েছে।

মাদারীপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি খান মো. শহীদ প্রথম আলোকে বলেন, একই দলের দুই পক্ষের মুখোমুখি অবস্থানে নির্বাচন নিয়ে শঙ্কা আছে। মারামারি না হলেও পাল্টাপাল্টি অনেক অভিযোগ করলেও সেভাবে ব্যবস্থা নিতে দেখা যায়নি। ভোটের দিন আধিপত্য বিস্তারের চেষ্টা হতে পারে।

তবে মাদারীপুর জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলী প্রথম আলোকে বলেন, সদর উপজেলার সবগুলো কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। প্রার্থীদের অভিযোগের বিষয়ে প্রয়োজনমতো ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, নির্বাচনের দিন শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

The post উপজেলা নির্বাচন সামনে ‘চাচা-ভাতিজা’, পেছনে শাজাহান খান appeared first on Amader Desh.

ডলারের মূল্যবৃদ্ধি কী সমস্যা তৈরি করছে, কেন উদ্বিগ্ন সবাই
ডলারের তেজে বিশ্বের বাকি মুদ্রাগুলোর অবস্থা ভালো নয়। চলতি বছর বিশ্বের সব গুরুত্বপূর্ণ মুদ্রাই মার্কিন ডলারের বিপরীতে মূল্য হারিয়েছে। এ পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়ছে।

ব্লুমবার্গের এক জরিপের সূত্রে নিউইয়র্ক টাইমসের সংবাদ বলা হয়েছে, চলতি বছর বিশ্বের ১৫০টি দেশের মুদ্রা মার্কিন ডলারের বিপরীতে মূল্য হারিয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর উচ্চ মূল্যস্ফীতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বাড়াতে শুরু করলে ডলার তেজি হয়।

আশা ছিল, চলতি বছরের শুরুর দিকে ফেড সুদহার কমাবে। কিন্তু মূল্যস্ফীতি আবার কিছুটা বাড়তে শুরু করায় ফেড আপাতত নীতি সুদহার কমাচ্ছে না; ঠিক সে কারণে ডলার নতুন করে আবার শক্তি পাচ্ছে।
নীতি সুদহার ওপরের দিকে থাকায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন সম্পদে বিনিয়োগের সুদহার এখনো বেশি। সে কারণে সারা বিশ্বের বিনিয়োগকারীরা আবার মার্কিন আর্থিক সম্পদের দিকে ছুটছেন এবং বলা বাহুল্য, সেই বিনিয়োগ করতে হচ্ছে ডলারে। এতে ডলারের চাহিদা বাড়ছে; বাড়ছে এর বিনিময় হার।

সংবাদে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে এত বেশি পরিমাণে অর্থ ঢুকেছে যে দেশটির নীতিপ্রণেতা, রাজনীতিবিদ এবং এমনকি ইউরোপীয় ইউনিয়ন ও বেইজিংয়ের নীতিপ্রণেতারাও নড়েচড়ে বসেছেন।

মার্কিন ডলারের তেজ পরিমাপের সবচেয়ে সহজ পথ হচ্ছে ইউএস ডলার ইনডেক্স। বিশ্বের আরও ছয়টি গুরুত্বপূর্ণ মুদ্রার বিপরীতে ডলারের মান নিরূপণ করতে এই সূচক প্রণয়ন করা হয়েছে। বর্তমানে এই সূচকের মান এমন উচ্চতায় পৌঁছেছে যে ২০০০-এর দশকের শুরুর দিকের পর তা কখনোই আর এই উচ্চতায় ওঠেনি। পরিণামে জাপানি ইয়েনের মান এখন গত ৩৪ বছরের মধ্যে সর্বনিম্ন; ইউরো ও কানাডীয় ডলারের মান পড়ছে। চীনের কেন্দ্রীয় ব্যাংক নানা চেষ্টাচরিত্র করেও ইউয়ানের দুর্বলতা কাটাতে পারছে না।

এ বাস্তবতায় মুডিস অ্যানালিটিকসের অর্থনীতি জেসি রজার্স বলেছেন, ফেড যে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক, এখনকার মতো তা আর কখনো এতটা সত্য হয়ে ধরা দেয়নি।

ডলারের মান বাড়লে অর্থনীতিতে তার সুদূরপ্রসারী প্রভাব পড়ে। বিশ্বের প্রায় ৯০ শতাংশ আন্তর্জাতিক লেনদেন হয় ডলারে। ফলে ডলারের মান বাড়লে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রে থেকে পণ্য আমদানির ব্যয় যেমন বাড়ে, তেমনি তেলের মতো পণ্যের আমদানি ব্যয় বেড়ে যায়। যেসব দেশ ডলারে ঋণ দিয়েছে, তাদের ঋণ পরিশোধ আরও ব্যয়বহুল হয়ে যায়। যেসব দেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, তাদের সুবিধা হয়। ডলারের বেশি দর পাওয়ার পাশাপাশি মার্কিন নাগরিকদের ক্রয়ক্ষমতা বেড়ে যায়।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে যে অপ্রত্যাশিত উচ্চ হারের প্রবৃদ্ধি দেখা গেছে, তার মধ্য দিয়ে ধারণা করা হয় যে মূল্যস্ফীতি মূল সমস্যা নয়। মার্কিন অর্থনীতি চাঙা হলে বিশ্ব অর্থনীতিতেও গতি আসে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির হার কমে এলে এবং এর মধ্যে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী থাকলে আর তার সঙ্গে নীতি সুদহার ওপরের দিকে থাকলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

এ পরিস্থিতিতে অন্যান্য দেশের নীতিপ্রণেতারা বিভ্রান্তিতে পড়ে যাবেন। একদিকে তাঁদের মনে হতে পারে যে নীতি সুদহার হ্রাস করে দেশীয় অর্থনীতি চাঙা রাখা দরকার। কিন্তু সেটা করতে গেলে মূল্যস্ফীতি বেড়ে যাবে। অথবা তাঁদের নিজেদের মুদ্রার পতন ঠেকাতে নীতি সুদহার ওপরের দিকে রাখতে হবে।

মার্কিন ডলারের দর বেড়ে যাওয়ার কারণে এশীয় অর্থনীতি বিপাকে পড়েছে; বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়া নিজেদের মুদ্রার দরপতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। উভয় দেশের মুদ্রাই এখন অনেক বছরের মধ্যে ডলারের বিপরীতে সর্বনিম্ন পর্যায়ে আছে।

এ পরিস্থিতিতে সম্প্রতি জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীরা ওয়াশিংটনে বৈঠক করেছেন।

সেখানে তাঁরা বিদেশি মুদ্রার বাজারের গতিবিধি আরও নিবিড়ভাবে পর্যালোচনার অঙ্গীকার করেছেন।

তাঁদের এই তৎপরতা দেখেই বোঝা যায়, পরিস্থিতি কোন পর্যায়ে। কোরীয় মুদ্রা ওনের মান এখন ২০২২ সালের পর সর্বনিম্ন। দেশটির কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারে গতিবিধি সম্পর্কে বলেছেন, এই অবনমন খুব বেশি।

জাপানি মুদ্রা ইয়েনের পরিস্থিতিও ভালো নয়। সোমবার ডলারের বিপরীতে ইয়েনের দর ১৯৯০ সালের পর এই প্রথম ১৬০ পেরিয়ে যায়; যদিও তা ছিল খুবই অল্প সময়ের জন্য। জাপানের কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি অনেক বছর পর নীতি সুদহার বাড়িয়েছে। জাপানের মুদ্রার এই দুরবস্থা বেশি দিন চললে বিনিয়োগকারীরা জাপানের ওপর আস্থা হারাতে পারেন—এটাই দেশটির নীতিপ্রণেতাদের শঙ্কা।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার কমানোর চিন্তা করছে। কিন্তু তাদের শঙ্কা, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের নীতি সুদহারের ব্যবধান বাড়লে ইউরোর আরও দরপতন হতে পারে। অন্যদিকে এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়া মুদ্রার মান ধরে রাখতে নীতি সুদহার বাড়াচ্ছে। তাদের এই পদক্ষেপ দেখেই বোঝা যাচ্ছে, ডলারের বিনিময় হার বৃদ্ধির ফল কী।

এ পরিস্থিতি সারা বিশ্বের নীতিপ্রণেতাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছে। অনেকের মনেই শঙ্কা, অর্থনীতিতে ঝড় আসতে যাচ্ছে।

The post ডলারের মূল্যবৃদ্ধি কী সমস্যা তৈরি করছে, কেন উদ্বিগ্ন সবাই appeared first on Amader Desh.

নির্বাচনে যেভাবে একচেটিয়া জয়ের পরিকল্পনা করেছে মোদির বিজেপি
ভারতে সাত দফায় শুরু হওয়া ছয় সপ্তাহের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এখন কোথায় নেই! গরিব মানুষের হাতে তুলে দেওয়া চালের বস্তা থেকে শুরু করে শহর-গ্রামে বিশাল আকারের পোস্টার—সবখানেই তাঁর ছবি।

সংসদ নির্বাচনে একচেটিয়া জয় পেতে উদ্‌গ্রীব মোদির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সে লক্ষ্যে দলটি তাঁর জনপ্রিয়তার ওপর ভর করছে। ভোটারদের কাছে দলটির বার্তা—দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি এনেছেন মোদি, উন্নত করেছেন অবকাঠামো, ভারতের অবস্থানও বিশ্বে করেছেন উন্নত।

ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৪০০টিতে জয় পাওয়ার লক্ষ্য কট্টর হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ও এর মিত্র দলগুলোর। ২০১৯ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনে ৩৫২টিতে জিতেছিল তারা।

এবারের নির্বাচনে আগের চেয়ে বেশি আসনে জিততে মোদির জনপ্রিয়তা কাজে লাগানোর বাইরেও কিছু গুরুত্বপূর্ণ আসনে স্থানীয় পর্যায়ের কৌশল খাটাচ্ছে বিজেপি ও মিত্ররা। তাদের আশা, এ কৌশলে বিরোধীদের কাছ থেকে আসনগুলো ছিনিয়ে নিতে পারবে তারা।

আগামী ১ জুন শেষ হবে লোকসভার সব ধাপের ভোট গ্রহণ। জনমত জরিপ বলছে, নরেন্দ্র মোদি আবারও; অর্থাৎ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসবেন। তবে ভারতের ইতিহাসে মাত্র একবার ৪০০ আসনের মাইলফলক পেরোনোর ঘটনা ঘটেছে। সেই রেকর্ড মধ্য বাম কংগ্রেস পার্টির ঝুলিতে। ১৯৮৪ সালে দলের নেতা ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর ওই বিশাল জয় পায় দলটি।

এবার বিজেপির নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) কীভাবে সেই রেকর্ড ছুঁতে এবং এই লক্ষ্যে তার সামনে থাকা বাধাগুলো কাটাতে পারে, সেই বিষয় উদ্‌ঘাটনের চেষ্টা করেছে রয়টার্স। এর অংশ হিসেবে এনডিএর কয়েকজন কর্মকর্তা, বিরোধী দলের কিছু নেতা, রাজনৈতিক বিশ্লেষক ও ভোটারদের সঙ্গে বার্তা সংস্থাটি কথা বলেছে।

মতামতে বিজেপির তিনটি গুরুত্বপূর্ণ কৌশলের কথা উঠে এসেছে। এক. বিরোধীদলীয় প্রবীণ আইনপ্রণেতাদের হারাতে তারকা প্রার্থী দাঁড় করানো; দুই. খ্রিষ্টানদের মতো সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দক্ষিণ ভারতে বিরোধীদের ঘাঁটিগুলোকে নিশানা বানানো এবং তিন. পুনর্নির্ধারণ করা রাজনৈতিক সীমানার সর্বোচ্চ ব্যবহার, যাতে উত্তর ভারতে বিরোধী দল নিয়ন্ত্রিত কিছু আসনে বিজেপির ভোটারদের অবস্থান মজবুত করা যায়।

দলের নির্বাচনী কৌশল তদারকির দায়িত্বে থাকা বিজেপির সভাপতি জে পি নাড্ডা গত এপ্রিলে রয়টার্সকে বলেন, ‘একগুচ্ছ কৌশল, সাংগঠনিক প্রতিশ্রুতি ও কৌশলের নমনীয়তা—আগে কখনো না পাওয়া আসনে বিজেপিকে এবার জিততে সহায়তা করবে।’

কিছু সমালোচক সতর্ক করে বলেন, তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে আগের চেয়ে বেশি উগ্রপন্থী অ্যাজেন্ডা সামনে এনে নিজের সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করতে পারে বিজেপি। নিজ নির্বাচনী ইশতেহারে ব্যাপকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর জোর দিলেও দলটি বিয়ে এবং উত্তরাধিকারের মতো বিষয়গুলোতে ধর্মীয় ও জাতিগোষ্ঠীর মানুষের জন্য পৃথক আইনি বিধান বাতিলের অঙ্গীকার করেছে।

অনেক মুসলিম ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বিজেপির এ পরিকল্পনার বিরোধিতা করেছেন। পরিকল্পনাটি কার্যকর করতে সংসদে কমপক্ষে দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতার সমর্থন লাগবে।

কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে রয়টার্সকে বলেছেন, ‘মোদি ভূমিধস জয় শুধু এ জন্যই চান, যেন সংসদে কোনো নীতিগত বিষয়ে বিতর্ক ও মতামত নাকচ করে দেওয়া যায়।’

আজ মঙ্গলবার শেষ হলো লোকসভার তৃতীয় দফার ভোট গ্রহণ। এ কয় দফায় ভোটারদের কম উপস্থিতিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হওয়ার ব্যাপারে বিজেপির নির্বাচনী কর্মকর্তাদের দৃশ্যত কম আত্মবিশ্বাসী দেখা গেছে। তবে দলটি এখনো পরবর্তী সরকার গঠন করার বিষয়ে আশাবাদী।

বিজেপি সভাপতি নাড্ডা স্বীকার করেছেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে জিততে তাঁদের দক্ষিণের পাঁচটি রাজ্যে ভালো ফলাফল করতে হবে। রাজ্যগুলোতে ভারতের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশের বসবাস। কিন্তু এসব রাজ্যের মানুষ ঐতিহাসিকভাবেই বিজেপিকে ভোট দেন না।

২০১৯ সালের নির্বাচনে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু ও তেলেঙ্গানায় ১৩০টি আসনের মধ্যে মাত্র ৩১টিতে জয় পেয়েছিল এনডিএ। রাজ্যগুলো ভাষাগত বৈচিত্র্যে ভরা। আবার মুসলিম ও খ্রিষ্টান ভোটারদের যথেষ্ট প্রাধান্য রয়েছে এসব রাজ্যে।

কেরালা বিজেপির সংখ্যালঘু শাখার সাধারণ সম্পাদক জিজি জোসেফ বলেন, বিজেপি এ রাজ্যের ১৮ শতাংশ সংখ্যালঘু খ্রিষ্টান ভোটারের দিকে বিশেষভাবে মনোযোগ দিয়েছে। গত সাধারণ নির্বাচনে এখানকার একটি আসনেও জিততে পারেনি দলটি।

জিজি জোসেফ আরও বলেন, ‘বিজেপি গির্জাগুলোর সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করছে। যাজকদের সঙ্গে আমরা সরাসরি আলাপ-আলোচনা শুরু করেছি।’ বিজেপিতে এখন ১১ হাজার সক্রিয় খ্রিষ্টান সদস্য রয়েছেন বলে জানান তিনি। বলেন, ‘এখানে একটা পরিবর্তন এসেছে। খ্রিষ্টানরা এখন বিশ্বাস করেন, বিজেপি তাঁদের পাশে রয়েছে।’

প্রধানমন্ত্রী মোদির একজন রাজনৈতিক সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দক্ষিণে প্রায় অর্ধশত আসন পাওয়ার আশা করছেন তাঁরা।

The post নির্বাচনে যেভাবে একচেটিয়া জয়ের পরিকল্পনা করেছে মোদির বিজেপি appeared first on Amader Desh.

জেলেনস্কিকে হত্যার রুশ ষড়যন্ত্রে যুক্ত অভিযোগে ইউক্রেনের দুই কর্নেল গ্রেপ্তার
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করার কথা জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই ষড়যন্ত্রে যুক্ত অভিযোগে ইউক্রেনের সরকারি সুরক্ষা বিভাগের দুই কর্নেলকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে দেশটির সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)।

এসবিইউ বলেছে, এই দুই কর্নেল রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির চরদের একটি নেটওয়ার্কের সদস্য। তাঁরা ইউক্রেনের প্রেসিডেন্টের দেহরক্ষীদের মধ্যে এমন লোক খুঁজছিলেন, যাঁরা জেলেনস্কিকে জিম্মি করে হত্যা করবেন।

ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর এই অভিযোগের বিষয়ে রাশিয়ার বক্তব্য এখনো পাওয়া যায়নি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। এরপর দেশটির পূর্বাঞ্চলের একটি অঞ্চল দখলে নিয়েছে তারা। ইউক্রেন রাশিয়ার দখলকৃত ওই অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে এলেও তারা তেমন সাফল্য পায়নি। সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাচ্ছে রাশিয়া।

The post জেলেনস্কিকে হত্যার রুশ ষড়যন্ত্রে যুক্ত অভিযোগে ইউক্রেনের দুই কর্নেল গ্রেপ্তার appeared first on Amader Desh.

তৃতীয় টি–টোয়েন্টি: জিম্বাবুয়েকে ১৬৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
বাংলাদেশ: ২০ ওভারে ৫ উইকেটে ১৬৫ রান। ইনিংসের শেষ ওভার করতে আসা ফারাজ আকরাম দিলেন ১৬ রান। এই ওভারে বাংলাদেশ মারল ৩টি চার (২টি মাহমুদউল্লাহ, ১টি রিশাদ)।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় টি–টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ ও জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচের এই সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে নাজমুল হোসেনের দল।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
সিরিজে প্রথম দুই ম্যাচেই টস জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। মুদ্রা নিক্ষেপে আজ ভাগ্য সহায় হয়নি। তবে আগে ব্যাটিং পাওয়ায় ব্যাটসম্যানরা নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগও পাচ্ছেন।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল টসের সময় জানিয়েছেন, আজ দলে দুটি পরিবর্তন। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান ও পেসার শরীফুল ইসলামের জায়গায় খেলবেন পেসার তানজিম হাসান এবং বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।

বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ:
জিম্বাবুয়েও আজ দলে দুটি পরিবর্তন এনেছে। দলে ঢুকেছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা এবং ফারাজ আকরাম। প্রথম ম্যাচে মাথায় বলের চোট পাওয়া মাসাকাদজা দ্বিতীয় ম্যাচে খেলেননি। পেস অলরাউন্ডার ফারাজ আকরামের সিরিজে এটাই প্রথম ম্যাচ।

বাদ পড়েছেন রিচার্ড এনগারাভা ও এইনস্লে এনদোলভু।

জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।

সিরিজে জিম্বাবুয়ের টিকে থাকার লড়াইয়ের এই ম্যাচে টস জিতে অধিনায়ক সিকান্দার রাজা বলেছেন, ‘নতুন বলটা কাজে লাগাতে চাই। (বলকে) কথা বলাতে চাই।’

The post তৃতীয় টি–টোয়েন্টি: জিম্বাবুয়েকে ১৬৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ appeared first on Amader Desh.

হজ ভিসায় জেদ্দা, মদিনা ও মক্কার বাইরে ভ্রমণ নয়: সৌদি আরব
হজ ভিসা-সংক্রান্ত নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটি বলছে, এই ভিসা নিয়ে শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করা যাবে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্য বৈধ। হজ ভিসার মাধ্যমে হজযাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, হজ মৌসুমে এই ভিসার মাধ্যমে শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে চলাচল করা যাবে। নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য এই ভিসা বৈধ হবে না। এ ছাড়া এই ভিসা সে দেশে কাজ করা বা বসবাসের জন্যও বৈধ হবে না।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণার বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এই বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে, তা ছাড়া ভবিষ্যতে আর হজে আসা নিষিদ্ধ করা হতে পারে।

The post হজ ভিসায় জেদ্দা, মদিনা ও মক্কার বাইরে ভ্রমণ নয়: সৌদি আরব appeared first on Amader Desh.

এই বৃষ্টি অনেকটা অস্বাভাবিক: আবহাওয়াবিদ বজলুর রশিদ
টানা তাপপ্রবাহে অসহনীয় হয়ে উঠেছিল জনজীবন। তবে কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে পড়ছে প্রচুর শিল। খুব অল্প সময়ের বৃষ্টিতেও বজ্রপাত হচ্ছে। সাধারণ সময়ের তুলনায় এবারের বৃষ্টিতে বজ্রপাত ও শিল পড়ার হার বেশি। এসব বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন সাইফুল সামিন।

টানা তাপপ্রবাহের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি কি স্বাভাবিক? ঠিক সময়ে কি বৃষ্টি এসেছে?

বজলুর রশিদ: যে তাপপ্রবাহ বয়ে গেল, তা অস্বাভাবিক ছিল। প্রায় এক মাস তাপপ্রবাহ ছিল। দেশের ৮০ শতাংশ এলাকাজুড়ে তাপপ্রবাহ বয়ে যায়। সাধারণত এপ্রিলে দেশের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টি হয়। কিন্তু এবার এপ্রিলে শুধু সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে। দীর্ঘ তাপপ্রবাহের পর ২ মে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টি সঠিক সময়ে আসেনি। এই বৃষ্টি অনেকটা অস্বাভাবিক।

রাজধানী ঢাকার কথাই যদি বলি, শুরুর দিকে দেখা গেছে, কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও হচ্ছে না। কোথাও বেশি বৃষ্টি হচ্ছে, কোথাও কম। এমনটা কেন হচ্ছে?

বজলুর রশিদ: একটা দীর্ঘ সময় ধরে পরিবেশ উত্তপ্ত থাকার পর বিচ্ছিন্ন বৃষ্টি হয়। এ ক্ষেত্রে দেখা যায়, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে না। অর্থাৎ, বৃষ্টির ক্ষেত্রে একটা বৈষম্য লক্ষ করা যাচ্ছে। তা ছাড়া প্রাক্‌–বর্ষা মৌসুমে এ ধরনের বিচ্ছিন্ন বৃষ্টি হয়ে থাকে।

এখন যে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে প্রচুর শিলা পড়েছে। আকাশে মেঘের গর্জনও হচ্ছে বেশ। প্রচুর বজ্রপাতের শব্দ পাওয়া যাচ্ছে। এমনটা কেন হচ্ছে? এবারের বৃষ্টির ধরনটা কি একটু ভিন্ন?

বজলুর রশিদ: দেখুন, দেশে অনেক দিন ধরে টানা তাপপ্রবাহ ছিল। দীর্ঘদিন উত্তপ্ত থাকার পর বৃষ্টি হলে এমনটা হয়। এই সময় কালো মেঘ সৃষ্টি হয়। ভূমি থেকে এই মেঘের উচ্চতা থাকে বেশি। এ ধরনের মেঘ থেকে শিলাবৃষ্টি হয়। মেঘ যত ওপরে থাকবে, শিলার আকার তত বাড়বে। আবার মেঘের উচ্চতা বাড়লে গর্জনও বেশি হয়। বিদ্যুৎ বেশি চমকায়। বজ্রপাতও বেশি হয়। শুরুর দিকে কয়েক দিন এই প্রবণতা থাকবে। পরে কমে আসবে।

এবারের বৃষ্টিতে যেভাবে শিল পড়ছে বা বজ্রপাত হচ্ছে, এর আগে তাপপ্রবাহের পরে বৃষ্টির সময় কি এ ধরনের প্রবণতা দেখা গেছে?

বজলুর রশিদ: প্রথমত, আগে কিন্তু এত দিন ধরে দেশে তাপপ্রবাহ দেখা যায়নি। লম্বা তাপপ্রবাহের পর এখন যে বৃষ্টি, তার ধরনটা অস্বাভাবিক। ফলে বেশি শিলাবৃষ্টি, বেশি গর্জন, বেশি বিদ্যুৎ চমকানির মতো প্রবণতাগুলো দেখা যাচ্ছে। স্বাভাবিক ক্ষেত্রে এগুলো হয় না।

বৃষ্টির এ প্রবণতা কী ইঙ্গিত দিচ্ছে? এটা কি জলবায়ু পরিবর্তনের প্রভাব? সামনে পরিস্থিতি কোন দিকে যাবে বলে মনে করেন?

বজলুর রশিদ: বৃষ্টির এই যে অস্বাভাবিক প্রবণতা, তা জলবায়ু পরিবর্তনের প্রভাবেরই প্রতিফলন। দেখুন, দীর্ঘদিন বৃষ্টি হয়নি। সময়মতো বৃষ্টি হয়নি। আবার বৃষ্টির ধরনে ভিন্নতা দেখা যাচ্ছে। অন্যদিকে, যখন বৃষ্টি হচ্ছে, তখন বেশি বেশি হচ্ছে। এই প্রবণতাগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাবের পরিবেশে বড় ধরনের পরিবর্তন আসার ইঙ্গিত দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের আরও নানামুখী প্রভাব ভবিষ্যতে হয়তো দেখা যাবে।

বৃষ্টি পরিবেশের জন্য উপকারী বলে আমরা জানি। বজ্রপাত ও শিলা বেশি হচ্ছে—এমন বৃষ্টিতে পরিবেশ-প্রকৃতি ও মানুষের কী কী ঝুঁকি আছে?

বজলুর রশিদ: কালো মেঘ ও বেশি উচ্চতায় থাকা মেঘে থেকে এখন যে বৃষ্টি হচ্ছে, তার কিছু ঝুঁকি আছে। যেমন প্রচুর শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হচ্ছে। আবার বজ্রপাতও বেশি হচ্ছে। এতে মানুষসহ প্রাণিকুলের জীবনের ঝুঁকি বাড়ছে। ইতিমধ্যে বজ্রপাতে কয়েকজন মারাও গেছেন।

যেহেতু এবার অনেক গরমের পর বৃষ্টি, তাই বৃষ্টি পড়লে অনেক মানুষ উচ্ছ্বাস নিয়ে ভিজতে বাইরে নেমে পড়ছে। সে সময় হয়তো বজ্রপাত হচ্ছে। শিল পড়ছে। এ ক্ষেত্রে কি সতর্ক হওয়ার প্রয়োজন দেখছেন?

বজলুর রশিদ: এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখন অবশ্যই সবার সতর্ক থাকা উচিত। আকাশে কালো মেঘ থাকলে এই মেঘ থেকে বৃষ্টি নামলে ভিজতে বাইরে বের হওয়া মোটেই উচিত নয়। কারণ, এখন বজ্রপাতের ঝুঁকি আছে। তাই বৃষ্টির সময় বাইরে থাকলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। ভবনের ছাদে যাওয়া যাবে না। ঘরে, ভবনে বজ্রনিরোধক দণ্ড স্থাপন করা উচিত।

এবার বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। এই বৃষ্টি কবে নাগাদ শুরু হতে পারে?

বজলুর রশিদ: সম্প্রতি ভারতে অনুষ্ঠিত একটি সম্মেলনে যোগ দেওয়া বিভিন্ন দেশের আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা এই মত দিয়েছেন যে এবার বর্ষা মৌসুমে (জুন-সেপ্টেম্বর) বেশি বৃষ্টি হবে। সম্মেলনে আমিও ছিলাম। আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। আমাদের ধারণা, আগামী ১৫ জুন থেকে এবারের বর্ষা মৌসুমের বৃষ্টি দেশে শুরু হতে পারে। বর্ষায় বৃষ্টি বেশি হওয়ার অর্থ বাংলাদেশে বন্যার আশঙ্কা রয়ে যায়। আমরা এই পূর্বাভাস নিয়ে সামনের দিনগুলোয় আরও কাজ করব। পরে এ বিষয়ে আমরা আরও সুনির্দিষ্ট করে তথ্য দিতে পারব বলে আশা করি।

The post এই বৃষ্টি অনেকটা অস্বাভাবিক: আবহাওয়াবিদ বজলুর রশিদ appeared first on Amader Desh.

গণতন্ত্রের ঘাটতি বাংলাদেশের নানা ক্ষেত্রে সমস্যা তৈরি করছে
নব্বই দশকের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংগঠনগুলোর ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়েছে। গণতন্ত্রের ঘাটতির ফলে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে। আর এর অনিবার্য ফল হিসেবে ব্যাংকিং খাত, শেয়ারবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রকল্প বাস্তবায়নে সংকট তৈরি হয়েছে।

আজ সোমবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত উন্নয়ন অধ্যয়ন সম্মেলনের এক কর্ম অধিবেশনে বিশেষজ্ঞদের বক্তব্যে এই পর্যবেক্ষণ উঠে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ ও দৈনিক বণিক বার্তা যৌথভাবে ‘প্রথম উন্নয়ন অধ্যয়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।

দুই দিনের সম্মেলনের দ্বিতীয় দিন আজ ‘গণতান্ত্রিক ঘাটতি উত্তরণের পথ’ শীর্ষক কর্ম অধিবেশন সঞ্চালনা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। ব্র্যাক ইউনিভার্সিটির বিআইজিডির জ্যেষ্ঠ ফেলো গবেষক মির্জা হাসান, যুক্তরাজ্যের লন্ডন ইউনিভার্সিটির স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের (সোয়াস) উন্নয়ন অধ্যয়নের অধ্যাপক নাওমি হাসান ও অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক জুলফান তাজুদ্দিন তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন।

হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশে গণতন্ত্রের যে গুরুতর ঘাটতি, সেটি সরকারের দায়িত্ব পালনে ঘাটতি তৈরি করছে কি না, সেই প্রশ্ন এসে যায়। আপনি যখন প্রবৃদ্ধি নিয়ে কথা বলবেন, এই প্রশ্ন চলেই আসে বাংলাদেশের অর্থনীতি এখন কোথায় দাঁড়িয়ে আছে? আয়ের চিত্র কেমন, দারিদ্র্যের পরিস্থিতিটা কী? অর্থনৈতিক বিশ্লেষণ, উন্নয়ন বিশ্লেষণ ও রাজনৈতিক বিশ্লেষণকে বিবেচনায় নেওয়া হচ্ছে কি না।

বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতাসীন দলের প্রভাব বা কর্তৃত্ব যেমন বাস্তবতা, তেমনি নির্বাচনী প্রক্রিয়ায় বহুমতের উপস্থিতি আছে বলে মনে করেন হোসেন জিল্লুর রহমান। বিগত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, প্রভাবশালী রাজনৈতিক দল (ক্ষমতাসীন দল) অর্থবহ নির্বাচনে ভীত ছিল। প্রভাবশালী রাজনৈতিক দল নিজেদের উন্নয়নে অত্যন্ত আত্মবিশ্বাসী হলেও দলটির অর্থবহ নির্বাচন নিয়ে কোনো আগ্রহ ছিল না।

দেশে গণতন্ত্রের ঘাটতি সরকারের দায়িত্ব পালনের ক্ষেত্রেও সমস্যা তৈরি করেছে বলে মনে করেন হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ব্যাংক, শেয়ারবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রকল্প বাস্তবায়নে এই সমস্যা ব্যাপকতর হয়েছে, যা অবাক করার মতো। এসব কিছুই হচ্ছে ক্ষমতা কেন্দ্রীভূত করার অনিবার্য ফল।

বাংলাদেশে এখন জবাবদিহি ও ক্ষমতার ভারসাম্য এবং নীতি নির্ধারণীতে সক্ষমতা বাড়ানো দরকার বলে মনে করেন যুক্তরাজ্যের লন্ডন ইউনিভার্সিটির স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের (সোয়াস) অর্থনীতির অধ্যাপক মুশতাক খান। প্যানেল আলোচকের বক্তব্যে তিনি বলেন, নব্বইয়ের দশকের সঙ্গে আজকের বাংলাদেশের তুলনা করলে দুটি পরিবর্তন চোখে পড়ে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংগঠনগুলোর পরিবর্তন ঘটেছে। নব্বইয়ের দশকে আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে দুটি জোট ছিল। দুই জোট বিপুলসংখ্যক মানুষ জমায়েত করতে সক্ষম ছিল। আদর্শগত তেমন অমিল তাদের ছিল না। দুই জোটই একে অন্যকে প্রতিহত করতে পারত। তাদের কেউই বিশ্বাস করত না যে কোনো একটি পক্ষ চিরকাল ক্ষমতায় থাকবে। রাজনৈতিক দৃশ্যপট থেকে এক পক্ষ অন্য পক্ষকে পুরোপরি সরিয়ে দিতে পারবে না এমন একটা উপলব্ধি তাদের ছিল। ফলে রাজনীতিতে একধরনের ভারসাম্য ছিল। অর্থনীতিতে ভারসাম্য ছিল। তৈরি পোশাকশিল্পের মালিকেরা ততটা রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিলেন না, সংসদে ছিলেন না। কাজেই বাংলাদেশে গণতান্ত্রিক শাসনের ওই পর্বে নানা পক্ষের মাঝে ক্ষমতার বণ্টনের একটা ভারসাম্য ছিল। কিন্তু পরে একটি দল ক্ষমতায় এসে অন্য দলকে দৃশ্যপট থেকে সরিয়ে দিয়েছে।

অধ্যাপক মুশতাক খান বলেন, ভারতের গণতন্ত্র এখন একনায়কতন্ত্রে রূপ নিয়েছে। সে দেশের দুটি বৃহৎ শিল্পগোষ্ঠী আদানি ও আম্বানি এখন ভারতের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। একই ঘটনা বাংলাদেশেও ঘটছে। বড় কয়েকটি ব্যবসায়ী গ্রুপ এখানে নিয়ন্ত্রণ করছে। বাংলাদেশে এই ধারা নতুন। গত দুই দশকে নতুন কোনো শিল্প গড়ে ওঠেনি। ব্যাপক বৃহদায়তন অবকাঠামো তৈরি হয়েছে। এটা বাংলাদেশের ঋণের বোঝা বাড়াতে পারে। এরই মধ্যে যার ইঙ্গিত বাংলাদেশের অর্থনীতিতে পরিলক্ষিত হচ্ছে।

মুশতাক খান বলেন, বাংলাদেশে দলের ভেতরে ক্ষমতার বণ্টন হচ্ছে। যার মানে হচ্ছে দলের সাংগঠনিক কাঠামো যথেষ্ট শক্তিশালী নয়। এমন এক পরিস্থিতিতে দেশের নাগরিক সমাজের ভূমিকা কী হবে, সে প্রশ্ন তুলে তিনি বলেন, পরিস্থিতির উত্তরণের বিকল্প সংগঠন গড়ে তুলতে হবে, যা সরকারকে তাদের নিয়মতান্ত্রিক দায়িত্ব পালনে চাপ দিতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, শুধু ভোট বা রাজনৈতিক প্রতিযোগিতায় নয়, যেসব মূল সিদ্ধান্ত তাদের জীবনে গুণগত পরিবর্তন আনে, সেখানে জনগণের যুক্ততা থাকা অনিবার্য। সরকারি দলে এখন যাঁরা একে অন্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁরা কিন্তু জনগণের প্রতিনিধি নন। তাঁরা ক্ষমতা কুক্ষিগত করে রাখা লোকজনের প্রতিনিধি। একই সমাজের প্রতিনিধি। একদলীয় শাসনের ক্ষেত্রে বাংলাদেশে কি লি মডেল (সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী লি কুয়ান) বা মার্কোস (ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস) মডেলের জন্ম দিতে পারে? তার মানে একধরনের অনিশ্চয়তা এখানে রয়েছে। প্রশ্নটা এখানেই। ভবিষ্যৎ কী হতে পারে, সেটা কারও জানা নেই।

অধ্যাপক এম এম আকাশ বলেন, গণতন্ত্রের ঘাটতি থাকার পরও অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক সূচকের অগ্রগতিকে প্যারাডক্স (বৈসাদৃশ্যপূর্ণ) হিসেবে গণ্য করা হয়। কিন্তু মনে রাখা উচিত, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে চারটি উপাদান মূল ভূমিকা রেখেছিল। এগুলো হচ্ছে অভিবাসী কর্মীদের প্রবাসী আয়, তৈরি পোশাকশিল্পের অগ্রযাত্রা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ও কৃষিতে অভূতপূর্ব সাফল্য। কিন্তু যাঁদের কারণে দেশ এগিয়েছে, দেশের সিদ্ধান্ত গ্রহণে তাঁদের কণ্ঠ কতটা প্রতিফলিত হয়েছে?

The post গণতন্ত্রের ঘাটতি বাংলাদেশের নানা ক্ষেত্রে সমস্যা তৈরি করছে appeared first on Amader Desh.